‘মিড ডে মিল’ চালু ১৭ নভেম্বর, খাবার পাবে ৩১ লাখ শিক্ষার্থী
আগামী ১৭ নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘মিড ডে মিল’/ফাইল ছবি
টেন্ডার জটিলতায় কয়েক দফা পেছানোর পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘মিড ডে মিল’। আগামী ১৭ নভেম্বর থেকে এ কার্যক্রম চালু হবে। প্রথম ধাপে ১৬৫ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে এ খাবার সরবরাহ করা হবে। এতে ৩১ লাখ শিশু শিক্ষার্থী মিড ডে মিল পাবে।
সোমবার (২৭ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য নিয়ে দারিদ্র্যের হার অনুযায়ী দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে উপজেলাকে বেছে নেওয়া হয়েছে। নির্ধারিত ওই উপজেলার প্রতিটি স্কুলে খাবার দেওয়া হবে।
তবে বান্দরবান ও কক্সবাজারের সব উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ফিডিং বা মিড ডে মিল কার্যক্রমের আওতায় থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আশা করছি নভেম্বর মাস থেকে দেশের ১৬৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর ৩১ লাখ শিশু মিড ডে মিল পাবে। আগামী ১৭ নভেম্বর এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
ইবতেদায়িতে চালু হবে মিড ডে মিল-উপবৃত্তি: বোর্ডের চেয়ারম্যান
প্রাথমিকের ছুটি কমিয়ে আনা হবে: উপদেষ্টা
তিনি বলেন, শিশু শিক্ষার্থীরা সপ্তাহে পাঁচদিন খাবার পাবে। খাবার হিসেবে থাকবে ডিম, দুধ, কলা, পাউরুটি ও বিস্কুট। এর সঙ্গে দেশীয় ফল থাকবে। যে মৌসুমে যে দেশীয় ফল পাওয়া যায়, তা মিড ডে মিলের সঙ্গে যুক্ত হবে।
মিড ডে মিল চালু হলে ঝরে পড়ার হার কমবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, মানসম্মত খাবার পেলে শিশু শিক্ষার্থীরা স্কুলে আরও বেশি মনোযোগী হবে। পুষ্টির যে চাহিদা তাও মিটবে। স্কুলে ঝরে পড়ার হার অনেক কমে যাবে বলে আশা করছি।
এএএইচ/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ১৩৫৯৯ অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে আবেদন পেছালো
- ২ প্রাথমিকের ৯৩% শিক্ষক অপেশাদার কাজে ক্লান্ত, বছরে ব্যয় ১৭১০ কোটি
- ৩ প্রাথমিক শিক্ষকরা বেশি টাকা না পেলেও সমাজে মর্যাদা ভালো: উপদেষ্টা
- ৪ দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো: শিক্ষা উপদেষ্টা
- ৫ কোচিং ও নোট-গাইড স্থায়ীভাবে বন্ধে বিধিমালা করছে সরকার