ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

ইউজিসির চেয়ারম্যান পদে আলোচনায় ঢাবির ভিসি ও প্রো-ভিসি!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০০ পিএম, ১৬ মার্চ ২০২৬

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কশিমনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গৃহীত হলে পদটি শূন্য হবে। দেশের দেড় শতাধিক বিশ্ববিদ্যালয় তদারকি করা এ সংস্থার চেয়ারম্যান পদে কে নিয়োগ পেতে পারেন, তা নিয়ে চলছে আলোচনা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, ইউজিসির চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ আলোচনায় রয়েছে। এ দুজনের মধ্যে একজনকে ইউজিসির চেয়ারম্যান করা হতে পারে। তবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

সোমবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে জানান, ঢাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের নাম ইউজিসির চেয়ারম্যান পদে বিবেচনায় রয়েছে। তবে এক্ষেত্রে অধ্যাপক মামুনকে নিয়ে বিশেষভাবে ভাবছে সরকার।

তিনি আরও বলেন, অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইউজিসির দায়িত্ব না পেলেও সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে আসতে পারেন। তাকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান করা হতে পারে বলেও আলোচনা রয়েছে।

এএএইচ/এসএইচএস