জবির নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন
অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন/ছবি সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আরও পড়ুন
ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম
অধ্যাপক রইছ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। তিনি জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি। বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের স্থলে নিয়োগ পেলেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তিনি আমাকে যে সম্মান দিয়েছেন, সে জন্য আমি তার কাছে শুকরিয়া আদায় করি। এটি নিয়ে গর্ব করার কিছু নেই; বরং এটি আমার জন্য একটি বড় দায়িত্ব। আমার বর্তমান পরিচয়ের আগে আমি অধ্যাপক ড. রইছ হিসেবেই পরিচিত থাকতে চাই। সবাইকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় পৌঁছে দিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।
এএএইচ/টিএইচকিউ/বিএ