এসএসসি পরীক্ষার সময় প্রত্যেক কক্ষে সিসি ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক
আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভা শিক্ষামন্ত্রী
এসএসসি পরীক্ষার সময় প্রত্যেক কক্ষে সিসি ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে নজরদারি করা হবে। লোডশেডিং হতে পারে; টেকনিক্যাল ফল্ট হতে পারে। বিদ্যুৎ নেই অজুহাতে ক্যামেরা বন্ধ রাখা যাবে না। এজন্য পরীক্ষার কেন্দ্রে আইপিএস রাখতে হবে।
তিনি জানান, কোনো অজুহাতে ক্যামেরা বন্ধ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ বিভ্রাটে সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছে, এমন অজুহাত কেউ দিতে পারবে না। তার জন্য আইপিএস রাখতে হবে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার হল পর্যবেক্ষণের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নকল বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে।
নকল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নকলের জন্য দায়ী সরকার, আমাদের শিক্ষকেরা নয়। শিক্ষকরাই যদি দায়ী হতেন, তাহলে ২০০১ থেকে ২০০৬ সালেও নকল হতো; তা তো হয়নি। নকল হয়েছে এর পরবর্তী সরকারের আমলে।
হেলিকপ্টারে আর ঘুরবেন না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবা আজ হাতের মুঠোয়, উই আর লিভিং ইন দ্য গ্লোবাল ভিলেজ। একটি মোবাইল ফোন যদি পৃথিবীকে হাতের মুঠোয় নিযে আসতে পারে, তাহলে হেলিকপ্টার নিয়ে ঘুরতে হবে কেন?
যত সমালোচনাই হোক, নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে জানিয়ে এহছানুল হক মিলন বলেন, যেটা আমার দায়িত্ব, সেটা সম্ভব হতেই হবে। আমি আমার দায়িত্ব পালন করবো। আপনারা আপনাদেরটা করবেন। সব রকম উপায়ে নকল প্রতিরোধ করতেই হবে।
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন মন্ত্রী। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। এতে বিভিন্ন বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে অংশ নেন।
এএএইচ/এমআইএইচএস
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষা হবে ক্যারিয়ারভিত্তিক: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- ২ ঘাড় ঘোরালেই বহিষ্কার করা হবে, এটা সঠিক নয়
- ৩ শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়ালো এনটিআরসিএ
- ৪ এসএসসি পরীক্ষার সময় প্রত্যেক কক্ষে সিসি ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক
- ৫ নিজ বিশ্ববিদ্যালয়ে সন্তান চান্স না পেলে সেই শিক্ষকের পদত্যাগ করা উচিত