বাউবির এইচএসসি পরীক্ষা শুক্রবার শুরু
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ৩৩০টি কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
যার মধ্যে ৯৬ হাজার ২৬০ জন ছাত্র এবং ৫৫ হাজার ৮৮০ জন ছাত্রী। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।
এ পরীক্ষা শুধু শুক্রবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর পরীক্ষা শেষ হবে। বৃহস্পতিবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতর এ তথ্য জানিয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নিয়মে কড়াকড়ি
- ২ এসএসসিতে বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
- ৩ অটোপাস দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলার অভিযোগ
- ৪ ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী
- ৫ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ‘আপাতত’ বাড়ছে না