মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এ ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে পাওয়া যাবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর