বিজয় দিবস উপলক্ষে মাউশির নানা আয়োজন
বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এর মধ্যে রয়েছে দেশাত্ববোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। কেবল মহাগনরীর কলেজের শিক্ষার্থীরই এতে অংশ নিতে পারবেন। অংশ নিতে আগ্রহীদের ১৪ ডিসেম্বরের মধ্যে মাউশিতে নাম জাম দিতে হবে। মাউশি সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশির সহকারি পরিচালক (সা. প্র.) মো. শফিকুল ইসলাম সিদ্দিকি জানান, মহানগরের প্রতিটি কলেজের দুইজন করে শিক্ষার্থী দেশাত্ববোধক গান ও সৈয়দ শামসুল হক এর ‘আমার পরিচয়’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহনে আগ্রহীদের নাম ১৪ ডিসেম্বরের মধ্যে মাউশির ২য় ব্লকের ৭ম তলায় মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং এ জমা দিতে হবে। ১৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হবে।
এনএম/এসএইচএস/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ এবার ঈদের আগেই কি এমপিওভুক্ত শিক্ষকরা বোনাস পাবেন?
- ২ বাধ্যতামূলক হলো শিক্ষকদের ৫৬ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ
- ৩ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পর্যালোচনা করবে সরকার
- ৪ প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা হবে এ বছর, থাকবে কিন্ডারগার্টেনও
- ৫ শিক্ষার্থীদের সন্ধ্যার পর ঘোরাঘুরি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী