মোবাইলে পিএসসি ও জেএসসির ফল পেতে করণীয়
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করেন।
প্রকাশিত ফল মোবাইল ফোনে এসএমএস এবং ইন্টারনেট থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা।
মোবাইল ফোনে ফল পেতে করণীয় :
যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও প্রাথমিকের ফল জানা যাবে। ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএম করলেও ফল জানা যাবে।
ইন্টারনেটে ফল পেতে করনীয় :
প্রাথমিক সমাপনী ( পিএসসি)ও ইবতেদায়ির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) পাওয়া যাবে। জেএসসি-জেডিসির ফল পেতে www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ভিজিট করতে হবে।
এছাড়া ফলাফল পেতে নিচের লিংকগুলো ব্যবহার করতে পারেন :
পিএসসি এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পেতে ক্লিক করুন এখানে
জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফল পেতে ক্লিক করুন এখানে
এআরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!
- ২ মেন্ডেলিভ পুরস্কারে আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার
- ৩ আমরা প্রতীক্ষায় আছি, গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষাব্যবস্থায় অবদান রাখবে
- ৪ ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নেবো: শিক্ষামন্ত্রী
- ৫ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সব ফাজিল-কামিল মাদরাসা বন্ধ ঘোষণা