গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা করতে হবে। একই সঙ্গে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা নিতে সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সব কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। বুধবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরে মধ্যে যে কোনো একদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং গণ অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এএএইচ/কেএসআর
সর্বশেষ - শিক্ষা
- ১ সেই মুশতাকের বাগানবাড়িতে আইডিয়াল কলেজ ছাত্রীদের শিক্ষাসফর!
- ২ ঈদের আগেই হতে পারে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি
- ৩ পাঠ্যবই পরিমার্জনে দলমত বিবেচনায় নেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
- ৪ ‘জিলা স্কুল’ হবে সব জেলায়, প্রথম-দ্বাদশ পর্যন্ত পড়ার সুযোগ
- ৫ বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসার প্রধান হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা