ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

বিবাহ-বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বলিউডে অভিষেক গোবিন্দর স্ত্রীর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

 

২০২৫ সালে বলিউড তারকা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদ নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা গেছে। এবার সেই জল্পনার ভিড়ে নতুন খবর আসছে-বলিউডে অভিষেক হচ্ছে সুনীতার। পর্দায় অভিনয়ের মাধ্যমে স্বামীর পাশে নয়, এবার নিজের খোঁজে নতুন চ্যালেঞ্জ নিতে দেখা যাবে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একতা কাপুরের বালাজি মোশন পিকচারস ব্যানারে একটি নতুন সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীতাকে। সিনেমার নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে শুটিং চলবে প্রায় ২০ দিন। নির্মাতা পক্ষ এখনো বিস্তারিত কোনো তথ্য শেয়ার করেননি।

উল্লেখ্য, বিগত এক বছর ধরেই বিবাহ-বিচ্ছেদের জল্পনা-কল্পনা ও বিতর্কের শীর্ষে ছিলেন সুনীতা। কখনো সংসারের প্রতি দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রসঙ্গ তুলেছেন, কখনো আবার গোবিন্দার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন। এমনকি শোনা গিয়েছিল দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে স্থায়ী ফাটল ধরতে চলেছে। তবে পরে দেখা গেছে, স্বামীর সঙ্গে তিনি থেকে গিয়েছেন।

আরও পড়ুন:
সামান্য পারিশ্রমিকে বিয়েবাড়িতে গাওয়া শিল্পী এখন কোটি টাকার মালিক 
বিজয়ের সঙ্গে বিয়ের গুঞ্জন, আলোচনায় রাশমিকার ভেঙে যাওয়া বাগদান 

বিভিন্ন সূত্রে শোনা যায়, অনেক সময় গোবিন্দা ও সুনীতা আলাদা থাকেন। এই সব জল্পনার মাঝে এবার তিনি নিজের অভিনয়ের মাধ্যমে নতুন পরিচয় তৈরি করতে যাচ্ছেন। পর্দায় তার পারদর্শিতা কতটা, তা দেখার জন্য চোখ থাকবে দর্শকের। এবার সুনীতা শুধু শিরোনামে থাকবেন না-পর্দাতেও নিজের প্রভাব ছড়াবেন।

এমএমএফ

আরও পড়ুন