ভাড়া না দেয়ায় বন্ধ হয়ে গেল রজনীকান্তের স্ত্রীর স্কুল
দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। তার ঝুলিতে রয়েছে অসংখ্য ব্যবসাসফল ছবি। অভিনয় দক্ষতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন বলিউড ও তামিল ছবির দর্শকদের কাছে। টাকা-পয়সারও অভাব নেই তার।
অথচ ভাড়া দিতে না পারায় নাকি বন্ধ করে দেয়া হয়েছে রজনীর স্ত্রী লতা রজনীকান্ত পরিচালিত একটি আশ্রম স্কুল।
জানা গেছে, একটি ভাড়া বাড়িতে প্রায় চারশ শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা ও খাদ্য দিয়ে লালল পালন করে আসছিলেন এই অভিনেতার স্ত্রী। সম্প্রতি চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ভাড়া পরিশোধ করতে না পারায় তাকে বাড়িটি খালি করতে বলেন বাড়িটির মালিক ভেঙ্কটেশরালু।
এমন ঘটনায় বেশ বিপাকে পড়েছেন রজনীর স্ত্রী। আপাতত অন্য একটি জায়গায় সরিয়ে নেয়া হয়েছে শিক্ষার্থীদের।
তবে ভাড়া না দেয়ায় বাড়ি ছাড়ার কথাটি অস্বীকার করেছেন তামিলের সুপারস্টার রজনীকান্ত। তিনি বলেন, আর্থিক কোনো কারণে নয় ব্যক্তিগত কারণেই বাড়িটি থেকে আশ্রম স্কুলটি সরিয়ে নেয়া হয়েছে।
আরএএইচ/এলএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর