ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০:০০ পিএম, ০২ এপ্রিল ২০২৬

টালিউডে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে সবার মধ্যে উত্তেজনা তুঙ্গে। মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে সাধারণ শিল্পী ও কলাকুশলীরা আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় টেকনিশিয়ান স্টুডিও থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান ছড়িয়ে পড়েছে দাবানলের মতো।

কিন্তু এই আন্দোলনের আবহেই ‘আর্টিস্ট ফোরাম’র অনুপস্থিতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ফোরামের সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সংগঠন হিসেবে এই মিছিলে আনুষ্ঠানিক অংশগ্রহণ বা আহ্বান নেই। তবে যদি কোনো শিল্পী ব্যক্তিগতভাবে মিছিলে যোগ দিতে চান, তা তাদের পূর্ণ স্বাধীনতা। এতে আমাদের কোনো আপত্তি নেই।”

মিছিলের ডাক ও ফোরামের দূরত্বকে ঘিরে স্টুডিও পাড়ায় চলছে কানাঘুষা। শিল্পীরা প্রশ্ন তুলছেন, সহকর্মীর অকালমৃত্যুর পর বিচার চাওয়ার সময় কেন ফোরাম সরাসরি এগিয়ে আসছে না। টালিপাড়ার অনেকেই মনে করছেন, প্রযোজক সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ রাহুলের মৃত্যুর প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করছে।

আরও পড়ুন:
মাসে সাড়ে ৬ লাখ রুপিতে বাংলো ভাড়া দিয়ে চমক 
সালমান-নয়নতারার পর যোগ দিচ্ছেন অনিল কাপুর 

এদিকে জয়দীপ মুখোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়সহ অন্যান্য কলাকুশলীরা এরই মধ্যে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার বিকেলে মিছিল অনুষ্ঠিত হলে বোঝা যাবে, শিল্পীদের জেদ কতটা দৃঢ় এবং ফোরামের অনুপস্থিতি কি আন্দোলনকে দুর্বল করবে, নাকি আরও জোরদার করবে।

এমএমএফ

আরও পড়ুন