ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০২ এপ্রিল ২০২৬

পুরোনো দিনের কালজয়ী চলচ্চিত্র বড়পর্দায় দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বৃহস্পতিবার আজ (২ এপ্রিল) থেকে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী, যা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে দর্শকরা সম্পূর্ণ বিনা মূল্যে এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন চলচ্চিত্রপ্রেমীরা।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ফিল্ম আর্কাইভের দোতলা ভবনের ৩০০ আসনবিশিষ্ট প্রজেকশন হলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতি আজ সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন, পুরনো এবং দুর্লভ সব চলচ্চিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আজ প্রদর্শিত হয়েছে ‘মেঘের অনেক রং’। ১ ঘণ্টা ১৭ মিনিট ব্যাপ্তির এই সিনেমায় অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ আরও অনেকে।

পরের সপ্তাহে, ৯ এপ্রিল, দেখানো হবে ‘দিন যায় কথা থাকে’। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই ক্ল্যাসিক সাদা-কালো ছবিতে ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদের অভিনয় দর্শকদের সোনালি অতীতে ফিরিয়ে দেবে।

১৬ এপ্রিল থাকছে শাহ আলম কিরণ পরিচালিত রঙিন চলচ্চিত্র ‘সুজন সখী’, যেখানে অভিনয় করেছেন সালমান শাহ ও শাবনূর। ২ ঘণ্টা ব্যাপ্তির এই সিনেমায় আরও অভিনয় করেছেন আনোয়ারা ও রিনা খান।

২৩ এপ্রিল দর্শকরা দেখা যাবে দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদা-কালো ছবি ‘দোস্ত দুশমন’। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই সিনেমায় সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করবে।

সবশেষে, ৩০ এপ্রিল প্রদর্শিত হবে মমতাজ আলী পরিচালিত রঙিন চলচ্চিত্র ‘নসিব’। ২ ঘণ্টা ৪২ মিনিট ব্যাপ্তির এই ছবিতে অভিনয় করেছেন উজ্জ্বল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।

আরও পড়ুন:
লুবাবার বিয়ের জন্য তার বাবা-মায়ের শাস্তি দাবি 
বিয়ে নিয়ে লুবাবার নতুন বক্তব্য 

মূলত চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে বাংলা সিনেমার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানোর জন্যই ফিল্ম আর্কাইভ নিয়মিত এ ধরনের আয়োজন করে থাকে। যেহেতু আসনের সংখ্যা সীমিত, তাই আগ্রহীরা সময়মতো হলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এমএমএফ

আরও পড়ুন