অনেকদিন পর ভাইরাল হলো ছোট্ট তৈমুরের ভিডিও
বলিউডের নায়ক-নায়িকা দম্পতি সাইফ আলি খান-কারিনা কাপুরের ছেলে তৈমুর নানা বিষয় নিয়ে সব সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকে। বাবা-মা তাকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন? কি করছেন? পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সব। সেই সব ছবি প্রকাশের পরপরই ভাইরাল হয়।
তৈমুর কী করছে, কোথায় যাচ্ছে, কী পরছে, প্রায় সবই প্রকাশ হয় সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়। তার ফ্যান ফলোয়ারের সংখ্যা বড় বড় তারকাকেও হার মানিয়েছে। এক কথায় সবার চোখের মণি ছোট্ট তৈমুর। তবে মাঝে অনেক দিন আলোচনায় ছিলো না তৈমুর।
অনেক দিন পরেই প্রকাশ হলো তার একটি নতুন ভিডিও। ভক্তরা যেনো এই ভিডিওর জন্য অপেক্ষা করেছিলেন। তাই ভিডিওটি প্রকাশ হওয়ার পর পরই তা ভাইরাল হয়ে গেছে।
মঙ্গলবার কাপুর খানদানে ছিল গণেশ চতুর্থী উপলক্ষ্যে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন। সেখানে হাজির ছিলেন কাপুর পরিবারের অনেকেই।
আর সেখানেই করিশ্মা কাপুরের মোবাইল ক্যামেরায় বন্দি হয়েছে ছোট্ট তৈমুর। দাদা কিয়ান ও মামা আরমান জৈনের সঙ্গে তাকে দেখা যায়। ইনস্টাগ্রামে পোস্ট করতে সেই ভিডিওতে লাইক পড়েছে ৯ লাখ ৭১ হাজারেরও বেশি।
২০১৬ সালের ২০ ডিসেম্বর তৈমুরের জন্ম থেকেই সাইফ ও কারিনার ছেলে আলোচনায়। অনেক বলিউড স্টারের থেকেও তৈমুরের ছবি অনেক দামি।
View this post on Instagram
এমএবি/এলএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সুমনের ‘রইদ’র সঙ্গে সঙ্গে যুক্ত হলো বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান
- ২ সুমনের ‘রইদ’র সঙ্গে সঙ্গে যুক্ত হলো বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান
- ৩ অভিনয় ছাড়ার ঘোষণা অভিনেত্রীর, জানালেন ‘দ্বীনের পথে শান্তি’ খোঁজার কথা
- ৪ সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে যেভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছেন বাপ্পা মজুমদার
- ৫ ট্রল ইস্যুতে সরব অপু বিশ্বাস, শাকিবকে দিলেন সম্মান