বিজয়-ক্যাটরিনার ‘ম্যারি ক্রিসমাস’
শ্রীরাম রাঘাওয়ানের সিনেমায় শীঘ্রই দেখা মিলছে দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতি এবং বলিউড বিউটি কুইন ক্যাটরিনা কাইফের। খবরটি বেশ কয়েকদিন আগে প্রকাশ পেলেও, সিনেমাটির নাম নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই।
এবার ভারতের বেশ কিছু গণমাধ্যমের খবর থেকে জানা গেল সিনেমাটির শিরোনাম হতে যাচ্ছে "ম্যারি ক্রিসমাস"।
নায়ক বিজয় এর আগে "মাস্টার" এবং "সুপার ডিলাক্স" এর মতো দুর্দান্ত সব সিনেমা উপহার দিলেও, বলিউডে কাজ করা হয়নি তার। "ম্যারি ক্রিসমাস" দিয়েই বলিউডে অভিষেক করতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর এপ্রিলে শুরু হবে সিনেমাটির শুটিং কার্যক্রম। প্রথম পর্বের শুটিং শুরু হবে ভারতের পুনেতে।
প্রসঙ্গত, চলতি বছর বেশ কিছু সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা। পরিচালক আলি আব্বাসের পরিচালনায় একটি সিনেমায় সুপারহিরো চরিত্রেও অভিনয় করে যাচ্ছেন তিনি। এই বছরের মার্চের দিকে সালমানের সঙ্গে "টাইগার থ্রি"তেও অভিনয় করার কথা রয়েছে তার।
এমএমএফ/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?
- ২ শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি
- ৩ শাহরুখ, অক্ষয়দের প্রতিযোগী মনে করেন না জন আব্রাহাম
- ৪ মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে? জানতে চাইলেন অপু বিশ্বাস
- ৫ ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা, বিয়েতে কড়া গোপনীয়তা