পায়েলের নতুন গান ‘চিতায় পুড়ে সাধের দেহ’
কণ্ঠশিল্পী সাজিয়া ইসলাম পায়েল তার অষ্টম মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন। সুফি ঘারানার এ গানের শিরোনাম ‘চিতায় পুড়ে সাধের দেহ’। আত্মজিজ্ঞাসা ও জীবন-মৃত্যুর অনিবার্যতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গানটি।
এটি আগামীকাল (বুধবার) বিকেল ৪টায় পায়েলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল @gaanrajpayel-এ ভিডিও আকারে প্রকাশ করা হবে। গাওয়ার পাশাপাশি গানটিতে মডেল হিসেবেও রয়েছেন পায়েল নিজেই।
গানের গীতিকার বাউল আরেজ আলী, সুর ও সংগীতায়োজন করেছেন পরিমল মন্ডল। ভিডিও নির্মাণে ছিলেন আরমান হোসেন। গানটির প্রযোজনা করেছে সামাজিক সংগঠন শেকড় এবং ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইনফিকো।
পায়েল জানান, ‘চিতায় পুড়ে সাধের দেহ’ গানের কথায় উঠে এসেছে মানবজীবনের ক্ষণস্থায়িত্ব, মৃত্যুর অবধারিত বাস্তবতা এবং অস্তিত্বের গভীর প্রশ্ন। শ্মশানঘাট, চিতার আগুন, নিথর দেহ এবং হাওয়ায় উড়ে যাওয়া পাখির মতো প্রতীকী চিত্রকল্প গানটিকে এক ধ্রুপদী দর্শনের রূপ দিয়েছে।
শিল্পী পায়েল বলেন, ‘এই গানটি আমার নিজের গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। আমাদের সবার জীবনই একদিন শেষ হয়ে যায়। কিন্তু আমরা কি সেই অনিবার্যতার জন্য প্রস্তুত? আমি চাই, গানটি মানুষকে কিছু সময়ের জন্য হলেও থমকে দাঁড়াতে বাধ্য করুক, ভাবনার খোরাক জোগাক।’
ভিডিওতে ব্যবহার করা হয়েছে বাংলার প্রকৃতি, নদী ও শ্মশানঘাটের বাস্তব চিত্র। এসব উপাদান গানটির ভাবগাম্ভীর্যকে আরও প্রকট করে তুলেছে। নিছক বিনোদনের সীমা ছাড়িয়ে গানটি হয়ে উঠেছে আত্মঅনুসন্ধান ও গভীর উপলব্ধির এক মাধ্যম।
এলআইএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর