বাবা-মা হলেন তারা
ইমরান মাহমুদুল ও মেহের আয়াত। ছবি: সংগৃহীত
বাবা-মা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও তার স্ত্রী মেহের আয়াত। আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তাদের মেয়ে। ২০২৩ সালের ২৪ মে পারিবারিকভাবে বিয়ে করেন ইমরান মাহমুদুল ও মেহের আয়াত জেরিন।
সুখবরটি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। তিনি জানান, ‘মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোয় এসেছে। মা-মেয়ে দুজনই আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’
ইমরানের সংগীত জীবনের শুরু ২০০৮ সালে, চ্যানেল আই-এর ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে দেশের সংগীত জগতে নিজের অবস্থান তৈরি করেছেন।
গত এক যুগে ইমরানের কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার সুরে নতুন প্রজন্মের অনেক শিল্পী পরিচিতি পেয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
ইমরান মাহমুদুলের পরিবারে নতুন সদস্য আসার খবরে সামাজিকমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
এমআই/এমএমএফ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ চারদিনেই আয় ৩৮৩ কোটি, বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর ২’
- ২ রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
- ৩ ভারতে হলো ব্রেন টিউমারের দ্বিতীয় অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি
- ৪ আলোচনায় এগিয়ে ‘প্রেশার কুকার’ ছবির গান ‘বড়াই করে’
- ৫ গোপনে অরিজিতের সঙ্গে দেখা করে গেলেন বিটিএসের জাংকুক, আসছে কি গান