রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
ঢালিউডের জনপ্রিয় নায়িকা তমা মির্জা। পরিচালক রায়হান রাফীর সঙ্গে প্রেম করছেন তিনি এটা ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট ছিল গত কয়েক বছর। পারিবারিক আয়োজন থেকে বিদেশ ভ্রমণ, সব জায়গায়ই দুজনকে হাত ধরাধরি করে চলতে দেখা গিয়েছিল।
আজকাল শোনা যাচ্ছে, তাদের সম্পর্ক ভেঙে গেছে। তবে এসব নিয়ে কখনোই নায়িকা ও পরিচালক কেউই প্রকাশ্যে স্পষ্ট করে কিছু বলেননি।
দীর্ঘদিন ধরে জল্পনা চলে আসা সেই বিষয় নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ খুলেছেন তমা। সেখানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘রায়হান রাফীর সাথে এখনো তোমার সম্পর্ক আছে কি?’ এমন প্রশ্নে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তমা। এক পর্যায়ে তিনি সরাসরি জানিয়ে দেন, ‘আচ্ছা… না।’
বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আছে, বাট আগের মতো ওভাবে এখন আর কথা হয় না।’
এই মন্তব্য থেকে স্পষ্ট, তমা ও রায়হান রাফীর সম্পর্কের উষ্ণতায় এখন ভাটা এসেছে। তবে বন্ধুত্ব এখনও বজায় আছে।
তমা মির্জার সরাসরি মন্তব্যে ভক্তরা কিছুটা অবাক হলেও বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে দীর্ঘদিনের সম্পর্কের রূপ এখন পরিবর্তিত।
এলআইএ
সর্বশেষ - বিনোদন
- ১ রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
- ২ ভারতে হলো ব্রেন টিউমারের দ্বিতীয় অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি
- ৩ আলোচনায় এগিয়ে ‘প্রেশার কুকার’ ছবির গান ‘বড়াই করে’
- ৪ গোপনে অরিজিতের সঙ্গে দেখা করে গেলেন বিটিএসের জাংকুক, আসছে কি গান
- ৫ চার পুরুষ আফগানিস্তানি, ‘ধুরন্ধর ২’ দিয়ে কাঁপাচ্ছেন বলিউড