ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

উদয়পুরের প্রাসাদে রাজকীয় আয়োজন, আজই কি রাশমিকা-বিজয়ের বিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৬:০২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

 

চলচ্চিত্র দুনিয়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন-ফেব্রুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ভালোবাসা দিবসের পরই নাকি চার হাত এক হবে-এমন খবরই ঘুরছিল শোবিজ ভেতরে। তবে শনিবার বিমানবন্দরে রাশমিকার উপস্থিতি, তার ব্যস্ততা আর গ্ল্যামার ঘিরে আচমকাই নতুন করে জোর পায় সেই জল্পনা-কল্পনা।

ফটো সাংবাদিকরা সোজাসাপ্টা প্রশ্ন ছুড়ে দেন, “আমাদের তো নিমন্ত্রণই করলেন না?”- এ কথা শুনে হেসেই উড়িয়ে দেন পর্দার ‘শ্রীবল্লী’। তবে সেই হাসিই যেন আরও বাড়িয়ে দেয় রহস্য।

এরই মধ্যে রাজস্থানের উদয়পুরের এক রাজকীয় হেরিটেজ প্রাসাদ থেকে ফাঁস হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় জমকালো বিয়ের আসর তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। লাল ভেলভেট কাপড়, নানান রঙের ফুল আর ঝলমলে সাজে যেন রাজকীয় কোনো পিরিয়ড ড্রামার সেট! সারি সারি পিতলের বাসন ও অলংকরণে ভরে উঠছে প্রাসাদের অন্দরমহল।

ইভেন্ট টিমের এক সদস্যের ধারণ করা সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশ্ন-এ কি তবে রামমিকা-বিজয়ের বিয়ের মণ্ডপ? প্রস্তুতির ব্যস্ততা দেখে অনেকেই মনে করছেন, আর দেরি নেই।

এর আগেই শোনা গিয়েছিল, কড়া গোপনীয়তায় উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে বিয়ে সারবেন এই তারকাজুটি। যাতে বাইরের কেউ টের না পান, সে জন্যই নাকি ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভাইরাল ভিডিও যেন সেই জল্পনা-কল্পনাতেই নতুন মাত্রা যোগ করল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১ ফেব্রুয়ারি থেকেই নাকি বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার মেহেন্দি, সংগীত ও ককটেল পার্টির আয়োজন রয়েছে বলে জানা গেছে। আর সোমবার ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বিজয় ও রাশমিকা।

আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়া ছাড়তে চাইলেন আলিয়া 
সালমানের সঙ্গে করমর্দনে দেরি, মাঠে হাসির রোল 

তাহলে কি ২ ফেব্রুয়ারিই সাতপাকে বাঁধা পড়ছেন এই জনপ্রিয় জুটি? এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন দুই তারকাই। তবে অনুরাগীদের নজর এখন উদয়পুরের দিকেই-সেখান থেকেই মিলতে পারে বছরের সবচেয়ে আলোচিত তারকা বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা।

এমএমএফ