ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

মারা গেছেন ৩ শতাধিক সিনেমায় অভিনয় করা নেপালি কিংবদন্তি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

নেপালি চলচ্চিত্রের কিংবদন্তি তিনি। ৩০০-এর বেশি ছবিতে কাজ করেছেন। বলছি অভিনেতা সুনীল থাপার কথা। তিনি মারা গেছেন। হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।

আরও পড়ুন
জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কী
ব্যাড বানির পরিবেশনা যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক : ডোনাল্ড ট্রাম্প

সুনীল থাপা সম্প্রতি ‘রাম নাম সত্য হো’ ছবির শুটিং শেষ করেছিলেন। তিনি নেপালি সিনেমার পাশাপাশি বলিউড ও ভোজপুরি ছবিতেও অভিনয় করেছেন। প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’ ছবিতে কোচ রঞ্জিত সিংহের চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং শোকপ্রকাশ করেছেন, তিনি বলেছেন, ‌‘সুনীল থাপার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার অভিনয়ের লিগ্যাসি আগামী প্রজন্মের শিল্পীদেরও সমৃদ্ধ করবে।’

 

 

এলআইএ