কেমন কাটছে পরীমনির সংসার
পরীমনি
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। ব্যক্তিগত জীবন নিয়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে দুই সন্তানকে ঘিরে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন ছোট্ট পরিবার। কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের নিয়েই কাটছে তার দিন যাপন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সংসার প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। সেখানেই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন- সংসার কেমন কাটছে?
প্রশ্ন শুনে হাসতে হাসতেই উত্তর দেন এই অভিনেত্রী। পরীমনি বলেন, ‘পরীর সংসার রূপকথার মতো যাচ্ছে।’ তার এই কথাতেই যেন ফুটে ওঠে এক ধরনের দৃঢ়তা ও আত্মবিশ্বাস।
পরীমনি জানান, সন্তানদের ঘিরেই তার দিন-রাত, ব্যস্ততা আর আনন্দ। পাশাপাশি তার বাসায় আছে একটি পোষা প্রাণী। সেও সংসারেরই এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে। আর আছে তার প্রিয় নানুভাইয়ের স্মৃতি। পরীমনির কথায়, ‘দুই বাচ্চা, আমার বাসায় একটা পেট আছে। আর আমার নানুভাইয়ের স্মৃতি। এই তো, এভাবেই চলছে আমার সংসার।’
এদিকে কাজের ক্ষেত্রেও থেমে নেই পরীমনি। সম্প্রতি তিনি ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। বছরের শুরুতে ‘গোলাপ’ নামের আরেকটি সিনেমার ঘোষণা এলেও এখনো শুটিং শুরু হয়নি। এছাড়া ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে আটকে যাওয়া ‘প্রীতিলতা’ ছবির কাজও আবার শুরু হতে পারে বলে জানা গেছে। তবে শুটিং শুরু না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চান না সংশ্লিষ্টরা।
এছাড়াও ‘বডি’র মাধ্যমে গর্ভবতী মা এবং নবজাতকদের জন্য লাইফস্টাইল পণ্যের ব্যবসাও করেন তিনি অনলাইনে।
নতুন ছবি মুক্তি না পেলেও এবং নতুন শুটিং শুরু না হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে আলোচনায় রয়েছেন পরীমনি। ব্যক্তিগত জীবন, সন্তানদের প্রতি ভালোবাসা এবং কাজের পরিকল্পনা-সব মিলিয়ে নিজের মতো করেই জীবনকে গুছিয়ে এগিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী।
এমআই/এলআইএ