জুলাই অভ্যুত্থানে রাজপথ কাঁপানো অভিনেত্রী চমকও চান সাকিবকে
অভিনেত্রী চমকও চান সাকিবকে
বছর দুই আগে ভারতের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার পর আর বাংলাদেশের হয়ে খেলেননি সাকিব আল হাসান। বৈষম্য বিরোধী আন্দোলন এবং মামলা সংক্রান্ত জটিলতার কারণে দেশের মাটিতে ফেরার সুযোগ পাননি এই বিশ্বসেরা অলরাউন্ডার।
সম্প্রতি আবারও আলোচনায় এসেছে সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। ক্রিকেটপ্রেমীরাও আশা করছেন, বিশ্বসেরা অলরাউন্ডার লাল-সবুজের জার্সি গায়ে মাঠে ফিরবেন।
জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনিও অপেক্ষায় আছেন প্রিয় ক্রিকেট তারকাকে খেলতে দেখবেন বলে। এ প্রসঙ্গে তিনি ফেসবুকে লিখেছেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসান আবারও বাংলাদেশের জন্য মাঠে নামুক, ব্যাট ধরুক। রাজনৈতিক সাকিব নয়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের, ভক্ত হিসেবে তাকে আবারও জাতীয় জার্সিতে খেলতে দেখতে চাই।’
বিসিবি-ও সাকিবকে দলে ফেরানোর পরিকল্পনা করছে। এর আগে বোর্ডের একজন পরিচালক এবং সংগীতশিল্পী আসিফ আকবর জানান, ক্রীড়া প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ৫ আগস্টের পরবর্তী মামলাগুলো পুনর্বিবেচনার সম্ভাবনা আছে। বিষয়টি সফল হলে সাকিবের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী বোর্ড ও ভক্তরা।
এই ফিরতি ম্যাচে সাকিবকে দলে পাওয়ার আশা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে।
এলআইএ