ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন, মিষ্টি বিলিয়ে হলো উদযাপন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুভ মুহূর্তে তেলুগু রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও কাছের মানুষদের উপস্থিতিতে আয়োজিত এই বিয়ে শেষ হয় সকাল সাড়ে ১১টার দিকে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই নবদম্পতির পরিবারের সদস্য ও টিমের লোকজন অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত সংবাদমাধ্যমকর্মী ও আলোকচিত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। দীর্ঘদিন ধরে ‘বিরোশ’ নামে পরিচিত এই জুটির বিয়ের প্রথম ঝলক পেতে উদয়পুরে জড়ো হয়েছিলেন বহু সংবাদকর্মী।

এখনও পর্যন্ত বিজয় ও রাশমিকা একসঙ্গে প্রকাশ্যে আসেননি। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তেলুগু রীতির বিয়ে সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে। মিষ্টি বিতরণের পর বিকেল ৩টার আগেই সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করা হবে।

আজ বিকেল ৫টায় রাশমিকার পরিবারিক রীতি অনুযায়ী কর্গ কোডাভা প্রথায় দ্বিতীয় দফায় বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সূর্যাস্তের মনোরম পরিবেশে সেই আয়োজন সম্পন্ন হবে বলে জানা গেছে।

বিজয় ও রাশমিকা বরাবরই তাদের সম্পর্ক গোপন রেখেছিলেন। তাই বিয়ের অনুষ্ঠানও রাখা হয়েছে একান্ত ঘরোয়া আয়োজনে। উপস্থিত ছিলেন তরুণ ভাস্কার, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন এবং আশিকা রঙ্গনাথসহ ঘনিষ্ঠজনেরা। বিয়ের নিরাপত্তায় বিদেশি নিরাপত্তা সংস্থাও নিয়োগ করা হয়েছিল।

তবে উদয়পুরে উপস্থিত আলোকচিত্রীদের নিরাশ না করে তিন দিনের বিয়ের আয়োজনে তাদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থাও করেন নবদম্পতি।

 

এলআইএ