ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ঈদের আনন্দ এতিমদের সঙ্গে, মন ছুঁয়েছে ‘ব্যাচেলর রমজান ভাইব’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’র টিম এই রমজান প্রকাশ করেছে ‘ব্যাচেলর রমজান ভাইব’ নামে একটি কনটেন্ট। যদি নির্মাতা কাজল আরেফিন অমি এটি একটি মুঠোফোনের প্রমোশনাল কনটেন্ট হিসেবে বানিয়েছেন, তবুও তিনি এর মধ্যে সামাজিক ও মানবিক বার্তা দিয়েছেন।

গল্পে দেখা গেছে, কাবিলা, নেহাল, পাশা, হাবু সঙ্গে রয়েছে স্পর্শ ও জায়েফ ব্যাচেলর হিসেবে ঈদে দেশের বাইরে বেড়াতে না গিয়ে এতিম বাচ্চাদের সঙ্গে ঈদ উদযাপন করেছে।

নির্মাতা অমি বলেন, যাদের স্বজন নেই, লোনলি ফিল করে তারা যদি উৎসবের দিনে সবাইকে নিয়ে সেলিব্রেশন করে তাহলে দিনটি স্পেশাল হয়ে থাকে। আমাদের সোসাইটির একজন অন্যকে হেল্প করার অনুপ্রেরণা পাবে। এই কনটেন্টে ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা দিয়েছি।

গল্পে আরও দেখা যায়, দীর্ঘ বছর একসঙ্গে থাকতে থাকতে ঈদে বাড়ি ফিরতেও কাবিলা-পাশাদের আত্মার বন্ডিংয়ের কারণে মন সায় দেয় না!এই দৃশ্যগুলো যারা এতে দেখেছেন, তারাই আবেগী হয়ে পড়েছেন।

‘ব্যাচেলর রমজান ভাইব’ দেখেন ইমু হোসেন লিখেছেন, ১৪ মিনিটের এই কনটেন্টে কমেডি, ফান, কান্না, শিক্ষা সবই ছিল। চোখ ভিজে গেছে। রাশিদুল ইসলাম লিখেছেন, পাশা ভাইয়ের মুখে ‘আমাদের ফ্যামিলিতে হাবু আর আমি ছাড়া কেউ নাই। এতিম গো একাই ঈদ করতে হয়’ এই সংলাপ মন ছুঁয়ে গেছে। খুব ইমোশনা হয়েছি এটা দেখে।

ওমর ফারুক সুমন লেখেন, ঈদে সবাই ঈদ করতে বাড়ি যায়, কিন্তু যারা এতিম ভেবে দেখেন তাদের কেমন লাগে? তাদের একাকিত্ব একদিনের হলেও ভুলিয়ে দেয়ার গল্প ‘ব্যাচেলর রমজান ভাইব’-এ দেখলাম। অল্প সময় হলেও এই ফিল্মটা দেখে অনেক ভালো লেগেছে, আবেগী হয়েছি।

মিঠুন নামে একজন লেখেন, রমজানের আবেগ, বন্ধুত্বের গল্প, হৃদয়ের টান পাওয়া গেছে ‘ব্যাচেলর রমজান ভাইব’-এ। টিমকে ধন্যবাদ। জোবায়ের হোসেন নামে আরেকজন লেখেন, ব্যাচেলররা সবাই সুবিধা বঞ্চিতদের হেল্প করলো, তাদের খুশি করলো। রমজান সত্যিকার অর্থে ধনী গরীবের এই শিক্ষাটা দেয়।

আরও পড়ুন:
একুশে পদক নিয়ে রিকশায় ফিরলেন ওয়ারফেজ সদস্যরা 
জামিনে বেরিয়ে বাদীকে মারধর করেছেন নোবেল, অভিযোগ 

‘ব্যাচেলর রমজান ভাইব’ দেখা যাচ্ছে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে। অমির জানান, এটি কোনো নাটক নয়। একটি মুঠোফোনের প্রমোশনাল কনটেন্ট। এর সঙ্গে সঙ্গে সবার মাঝে মানবিকতা ও নৈতিকতার একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন তিনি।

এমএমএফ

আরও পড়ুন