ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

কে বেশি পয়সাওয়ালা, বিজয় নাকি তার বউ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

দক্ষিণ ভারতীয় তারকাজুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারাকোন্ডা হয়ে গেলেন জীবনের জুটি। গতকাল বিয়ে করেছেন দুজন। তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। কীভাবে পর্দা থেকে বাস্তবজীবনের প্রেমে জড়ালেন দুজন, আর এখন জীবনের জুটি! এই জুটিকে নিয়ে এখন চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ বলছেন, দুজনেই কুড়িয়েছেন খ্যাতি ও অর্থ। কিন্তু কে বেশি পয়সাওয়ালা?

‘ডিয়ার কমরেড’ দিয়ে শুরু হয়েছিল তাদের যাত্রা। ‘অর্জুন রেড্ডী’ ছবির মাধ্যমে খ্যাতি অর্জন করেন বিজয়। বলিউডে যদিও এখনও তার কোনও সফল ছবি নেই। অনন্যা পাণ্ডের বিপরীতে তার ছবি ‘লাইগার’ মুখ থুবড়ে পড়েছিল।

কে বেশি পয়সাওয়ালা, বিজয় নাকি তার বউ

অন্যদিকে বলিউডে পর পর ছবি করে যাচ্ছেন রাশমিকা। বেশির ভাগ ছবিই সফল। তার ঝুলিতে আছে ‘ছাওয়া’, ‘অ্যানিম্যাল’-এর মতো বক্স অফিস কাঁপানো বলিউড ছবি। গত কয়েক বছরে তার সম্পত্তির পরিমাণও বেড়েছে।

ভারতীয় বাংলা খবরের পোর্টাল সূত্রে জানা যায়, রাশমিকার সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬ কোটি রুপি। ছবিপ্রতি তিনি নেন ৪ কোটি রুপি। এ ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচার করে ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকেও উপার্জন করেন ‘পুষ্পা’ ছবির এই অভিনেত্রী।

কে বেশি পয়সাওয়ালা, বিজয় নাকি তার বউ

ভারতে একাধিক বাসা আছে রাশমিকার। বেঙ্গালুরুতে আছে ৮ কোটি রুপির ফ্ল্যাট। এ ছাড়া মুম্বাই, হায়দরাবাদ, গোয়ায় আছে ফ্ল্যাট। নিজের এলাকা কর্ণাটকের কোডাগুতে আছে একটি বাড়ি, যেটির দাম প্রায় ৮ কোটি রুপি। এই বাড়ির ইন্টেরিয়র করতেও মোটা অঙ্ক খরচ করেছিলেন তিনি। অভিনেত্রীর গাড়িবহরে আছে রেঞ্জ রোভার, অডি, মার্সিডিজ, টয়োটা, হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি।

বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ ৬৬ থেকে ৭০ কোটির মধ্যে। অভিনয়ের পাশাপাশি তার আছে নিজস্ব ব্র্যান্ড। রিয়্যাল এস্টেট-এ নিয়মিত বিনিয়োগও করেন তিনি। প্রতি ছবির জন্য ১২ কোটি থেকে ১৫ কোটি রুপি নেন পারিশ্রমিক। অন্য ব্র্যান্ডের হয়ে প্রচার করেও বড় অঙ্ক উপার্জন করেন তিনি। ইনস্টাগ্রামে অন্য ব্র্যান্ডের হয়ে পোস্ট করতে নেন ৪০ লাখ রুপি।

কে বেশি পয়সাওয়ালা, বিজয় নাকি তার বউ

আরও পড়ুন:
পরিচয় করিয়ে দিই, আমার স্বামীর নাম... (রাশমিকার বিয়ের ছবি)
বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন, মিষ্টি বিলিয়ে হলো উদযাপন
যে কারণে একদিনে দুইবার বিয়ে করলেন রাশমিকা-বিজয়

হায়দরাবাদে বিজয়ের একটি বাংলোবাড়ি আছে, যেটির দাম ১৫ কোটি রুপি। শোনা যায়, বিজয়ের আছে বেশ কয়েকটি গাড়ি ও একটি প্রাইভেট জেট, যেটির দাম ৩০ কোটি টাকা।

আরএমডি

আরও পড়ুন