ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ভাইরাল ছবি ঘিরে জল্পনা, জায়েদ খানকে সাহায্য করতে চান অনেকে

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৬ মার্চ ২০২৬

বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ জায়েদ খান দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে নিউইয়র্কের রাস্তায় কাজ করতে দেখা যায়। ছবিটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় নানান আলোচনা ও জল্পনা।

শুক্রবার (৬ মার্চ) নিজের ফেসবুক পেজে বিষয়টি ব্যাখ্যা করেছেন এই অভিনেতা। পোস্টে তিনি লিখেছেন, গত দুই দিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এই ভালোবাসা ও উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

আরও পড়ুন
নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন নায়ক জায়েদ খান, ঘটনা কী 
দুবাইয়ে আটকা পড়েছেন গায়কের ছেলে, সরকারি সহায়তা চেয়েও ডিলিট 

ছবিটির পেছনের গল্প সম্পর্কে জানতে অপেক্ষা করতে বলেন তিনি। এ বিষয়ে তিনি লেখেন, এই ছবির পেছনের গল্প জানতে চোখ রাখুন ঠিকানার পেজ ও আমার ফেসবুক পেজ/প্রোফাইলে-শুক্রবার রাত ৮টায়।

জানা গেছে, প্রবাসীদের জীবনসংগ্রাম নিয়ে ‘আমেরিকান ড্রিম’ নামে শর্ট ফিল্মে চরিত্রের প্রয়োজনে নিউইয়র্কের রাস্তায় শ্রমিকের বেশে শুটিং করেছেন জায়েদ খান। অর্থাৎ বাস্তবে শ্রমিকের কাজ নেননি তিনি, এটি ছিল চলচ্চিত্রের দৃশ্যধারণের অংশ।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তার উপস্থাপনায় প্রচারিত ‘সেলিব্রিটি টকশো-ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি বেশ আলোচনায় আসে। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন আহমেদ শরীফ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, কাজী মারুফ, তানিয়া আহমেদ, শাহরিয়ার নাজিম জয়সহ দেশের বিভিন্ন তারকা।

এমআই/কেএসআর