নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন নায়ক জায়েদ খান, ঘটনা কী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৩ মার্চ ২০২৬
নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন নায়ক জায়েদ খান

নিউইয়র্কের রাস্তায় শ্রমিকের পোশাক পরে কাজ করছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ জায়েদ খান। এমন কয়েকটি ছবি হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

বিষয়টি জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সরাসরি কথা বলা যায়নি জায়েদ খানের সঙ্গে। মেসেজে যোগাযোগ করা হলে এ বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।

অনেকে বলছেন ছবিগুলো এআই প্রযুক্তির। তবে জাগো নিউজ নিশ্চিত হয়েছে এগুলো এআই নয়। জায়েদ খানেরই ছবি।

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রবাসীদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিতব্য একটি সিনেমার চরিত্রের প্রয়োজনে নিউইয়র্কের রাস্তায় শ্রমিকের বেশে শুটিং করেছেন জায়েদ খান। অর্থাৎ বাস্তবে শ্রমিকের কাজ নেননি তিনি, এটি ছিল চলচ্চিত্রের দৃশ্যধারণের অংশ।

এদিকে অভিনয়ের পাশাপাশি নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ঠিকানা’র আয়োজনে একটি বিনোদনধর্মী টকশো উপস্থাপনা করছেন জায়েদ খান। অনুষ্ঠানে শোবিজ ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা অংশ নিচ্ছেন।



এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।