ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

৭ দিনে ২৮টি সিনেমা দেখাবে নাগরিক টিভি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৬ মার্চ ২০২৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে নাগরিক টিভি। ঈদের সাত দিনজুড়ে চ্যানেলটিতে প্রচার করা হবে ২৮টি জনপ্রিয় বাংলা সিনেমা। ঈদের দিন থেকে শুরু হয়ে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন চারটি করে সিনেমা দেখানো হবে নাগরিক টিভির পর্দায়।


‘উনিশ২০’ ছবির দৃশ্যে শুভ-বিন্দু

ঈদের দিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘উনিশ২০’। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিন্দু। সকাল ১১টা ৩০ মিনিটে দেখানো হবে ‘ব্ল্যাক ওয়ার’। সেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ ও ঐশী। বেলা ২টায় থাকবে ‘তুফান’ সিনেমা। এতে অভিনয় করেছেন শাকিব খান, মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী। বিকেল ৫টায় প্রচারিত হবে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলী’। এতে সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলী।


‘জংলি সিনেমায় সিয়াম-বুবলী

ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘টান’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সকাল ১১টা ৩০ মিনিটে থাকবে ‘ডন নাম্বার ওয়ান’। ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান ও সাহারা। বেলা ২টায় প্রচারিত হবে ‘সুপার হিরো’। এ ছবিতেও আছেন শাকিব খান, সঙ্গে শবনম বুবলী। বিকেল ৫টায় দেখানো হবে ‘নোলক’ সিনেমা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও ববি হক।

ঈদের তৃতীয় দিন সকাল ৯টা ৩০ মিনিটে দেখানো হবে ‘ভালোবাসা আজকাল’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও মাহিয়া মাহি। সকাল ১১টা ৩০ মিনিটে থাকবে ‘টপ হিরো’। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। বেলা ২টায় প্রচারিত হবে ‘রক্ত’। ছবিটিতে পরীমনির নায়ক রোশান। বিকেল ৫টায় দেখানো হবে ‘শিকারী’। এ ছবিতেও আছেন শাকিব খান। তার বিপরীতে নায়িকা ওপার বাংলার শ্রাবন্তী চ্যাটার্জী।


‘শিকারী’ ছবিতে শাকিব খান ও শ্রাবন্তী চ্যাটার্জী

ঈদের চতুর্থ দিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘লাল শাড়ি’। এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। সকাল ১১টা ৩০ মিনিটে দেখানো হবে ‘পোড়ামন ২’, এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। বেলা ২টায় প্রচারিত হবে ‘আমাদের ছোট সাহেব’, এতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। বিকেল ৫টায় থাকবে ‘বাদশা দ্য ডন’, এতে অভিনয় করেছেন জিৎ ও নুসরাত ফারিয়া।

ঈদের পঞ্চম দিন সকাল ৯টা ৩০ মিনিটে দেখানো হবে ‘ফুল নেব না অশ্রু নেব’। এতে অভিনয় করেছেন শাকিব খান, আমিন খান ও শাবনূর। সকাল ১১টা ৩০ মিনিটে থাকবে ‘হানিমুন’, এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। বেলা ২টায় প্রচারিত হবে ‘মনোগামী’, এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও চঞ্চল চৌধুরী। বিকেল ৫টায় দেখানো হবে ‘অগ্নি ২’, এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও ওম সাহানি।

ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘বিয়ে বাড়ি’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও রোমানা। সকাল ১১টা ৩০ মিনিটে দেখানো হবে ‘হিরো ৪২০’, এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ওম সাহানি। বেলা ২টায় প্রচারিত হবে ‘মিশন এক্সট্রিম’, এতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও ঐশী। বিকেল ৫টায় দেখানো হবে ‘ঢাকা অ্যাটাক’, এতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি।

ঈদের সপ্তম দিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘স্বপ্নের বাসর’। এতে অভিনয় করেছেন রিয়াজ, শাকিব খান ও শাবনূর। সকাল ১১টা ৩০ মিনিটে দেখানো হবে ‘অনেক সাধের ময়না’, এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। বেলা ২টায় প্রচারিত হবে ‘মুন্সিগিরি’, এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূর্ণিমা ও শবনম ফারিয়া। বিকেল ৫টায় দেখানো হবে ‘ধ্যাততেরিকি’। আরিফিন শুভ, নুসরাত ফারিয়া জুটিকে দেখা যাবে ছবিটিতে।

 

এলআইএ