ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

একগুচ্ছ তারকা নিয়ে প্রস্তুত শারমিন দীপ্তি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২০ মার্চ ২০২৬

ঈদের ৬ দিন একগুচ্ছ তারকা নিয়ে প্রস্তুত উপস্থাপক শারমিন দীপ্তি। তার অতিথি হয়ে টিভি পর্দায় আসছেন বেশ কজন তারকা অভিনয়শিল্পী। নিজেদের ব্যক্তিগত নানান কথা ভাগাভাগি করে নেবেন দর্শক ও অনুরাগীদের সঙ্গে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেক্সাস টেলিভিশনে রয়েছে বিশেষ টক শো ‘কাট আনকাট’। ঈদ উপলক্ষে ৬ দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় শারমিন দীপ্তির উপস্থাপনা এবং মোহাম্মাদ হাছানের প্রযোজনায় এই শোয়ে অংশ নেবেন আলোচিত ও জনপ্রিয় তারকারা। ঈদের ৬ দিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে এই শো।

একগুচ্ছ তারকা নিয়ে প্রস্তুত শারমিন দীপ্তি

কারা থাকবেন এই শোয়ে? ঈদ উপলক্ষে এই শোয়ের বিশেষ পর্বগুলোয় থাকবেন দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা। তারা দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন তাদের জীবন, কর্ম, অভিজ্ঞতা ও অজানা সব গল্প। ঈদের দিন রাত ৯টা ৩০ মিনিটে ‘কাট আনকাট’-এর প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন ঢালিউড অভিনয়শিল্পী রিনা খান। দ্বিতীয় দিন ‘বনলতা এক্সপ্রেস’ ছবির গল্প নিয়ে থাকবেন অভিনয়শিল্পী শ্যামল মাওলা। এছাড়াও থাকছেন ইশরাত জাহান চৈতি, শিমুল খান প্রমুখ।

‘কাট আনকাট’ তারকা টকশোতে দর্শকরা পাবেন এক অন্যরকম অভিজ্ঞতা, প্রিয় তারকাদের জীবনের চড়াই-উৎরাই, ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, ব্যক্তিগত উপলব্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আরও অনেক কিছু, যা সাধারণত প্রচলিত সাক্ষাৎকারে আসে না। অনুষ্ঠানটি প্রসঙ্গে শারমিন দীপ্তি বলেন, আমি আমার অতিথিদের সঙ্গে আড্ডার ছলে তাদের কাছ থেকে এমন সব কথা বের করে এনেছি, যা আমাদের দর্শকদের আনন্দ দেবে। আশা করছি অনুষ্ঠানটি সবার ঈদকে রাঙিয়ে তুলবে।’

দীর্ঘদিন ধরে টেলিভিশনে কাজ করে আসছেন প্রডিউসার ও প্রোগ্রাম প্রেজেন্টার শারমিন দীপ্তি। লাইভ শো দিয়ে যাত্রা শুরু করে এখন নেক্সাস টেলিভিশনে ‘কাট আনকাট’ শোটি উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়ও সারা ফেলেছে।

আরএমডি