ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

চার পুরুষ আফগানিস্তানি, ‘ধুরন্ধর ২’ দিয়ে কাঁপাচ্ছেন বলিউড

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৩ মার্চ ২০২৬

বলিউডে চলছে এখন ‘ধুরন্ধর ২’ নিয়ে উন্মাদনা। দ্বিতীয় পর্বে নজর কেড়েছেন রিজ়ওয়ান নামের চরিত্রটি। তাকে দেখা গেছে রণবীর সিংয়ের হামজা চরিত্রের ছায়াসঙ্গী হিসেবে। যে কোনো বিপদে তিনি ছিলেন হামজার পাশে।

ছবির একেবার শেষে প্রকাশ পায়, পাকিস্তানের কোনো গ্যাংস্টার নয় রিজওয়ান। তিনি ভারতীয় সেনার প্রশিক্ষিত সৈনিক।

এই রিজওয়ানের চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন মুস্তফা আহমেদ। তিনি আফগানিস্তানি বংশোদ্ভূত এবং একজন শরীরচর্চার প্রশিক্ষক।

মুস্তফা জানান, ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো ছিলেন না। বাড়িতে বড়দের কাছে অসম্মানিত হয়েছেন। পরে বোঝেন, তিনি ডিসলেক্সিয়ার সমস্যায় ভুগছেন। এরপর তিনি পড়াশোনা ছেড়ে খেলাধূলা ও শরীরচর্চায় মন দেন।

এক সময় লাখ টাকার চাকরি পান, কিন্তু সব ছেড়ে জিমে কাজ শুরু করেন। সেখানে তিনি ১০ হাজার টাকা মাইনে পান। সেখানেই প্রথম পরিচয় হয় হৃতিক রোশনের সঙ্গে। এরপর খ্যাতনামা তারকা ভিকি কৌশল, রণবীর সিংহদেরও শরীরচর্চার প্রশিক্ষণ দেন। এমনকি ইয়ামি গৌতমকেও প্রশিক্ষণ দিয়েছেন ‘আর্টিকল ৩৭০’ ছবির সময়।

দীর্ঘ কয়েক বছরের এই সফরের পর বলিউডে প্রথম আত্মপ্রকাশ হলো মুস্তফার। এবার পর্দায় তাকে দেখা যাচ্ছে রিজওয়ান হিসেবে।

 

এলআইএ