বেবী নাজনীন ও কনকচাঁপা কে কোন আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন
বেবী নাজনীন ও কনকচাঁপা। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও কনকচাঁপা।
গতকাল (১০ এপ্রিল) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং তিনি আগামীকাল ফরম জমা দেবেন বলে জাগো নিউজকে জানিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর বেবী নাজনীন জানান, দীর্ঘ চার দশকের রাজনৈতিক আনুগত্য এবং দেশের নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য থেকেই তিনি সংসদ সদস্য হওয়ার দৌড়ে অংশ নিয়েছেন।
তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত গত ৪০ বছর ধরে মেনে আসছি, ভবিষ্যতেও আসব। দেশ ও নতুন প্রজন্মের জন্য কাজ করতে চাই।’
আরও পড়ুন:
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন শিল্পী রিজিয়া পারভীন
টালিউডে আবারও চঞ্চল চৌধুরী
‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আবেগঘন স্ট্যাটাস অপি করিমের
অন্যদিকে কনকচাঁপা মনোনয়নপত্র সংগ্রহের পর জাগো নিউজকে জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। একই সঙ্গে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান তিনি।
এমএমএফ