ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সুখবর দিলেন কনকচাঁপা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

দেশের নন্দিত সংগীতশিল্পী কনকচাঁপা তার ভক্ত-অনুরাগীদের জন্য সুখবর দিয়েছেন। আজ (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সুখবরটি দিয়েছেন। সুখবরটি হচ্ছে- তার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৪ মিলিয়ন অতিক্রম করেছে।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ আজ আমার পেজে ৪ মিলিয়ন ফলোয়ার পূর্ণ হলো। পেজে ৪ মিলিয়ন ফলোয়ার পূর্তিতে সবাইকে জানাই আমার ভালোবাসা।’

একই সঙ্গে একটি ভিডিও বার্তাও শেয়ার করেন কনকচাঁপা। সেখানে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমার খুবই আনন্দের দিন। আমার “কনকচাঁপা” অফিসিয়াল পেজটির যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালের অক্টোবরে। এটি খুলে দিয়েছিল আমার অনলাইন স্কুলের ছাত্র রাশেদিন ফয়সাল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, তিনি আমাদের মাঝে নেই। তাকে গভীরভাবে স্মরণ করছি।’

পেজ পরিচালনার সঙ্গে যুক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই শিল্পী। তিনি বলেন, ‘আমার পেজের যারা অ্যাডমিন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ আমার পেজের ফলোয়ার হয়েছে চার মিলিয়ন। এটি খুবই আনন্দের ও বিস্ময়কর ব্যাপার। কারণ আমি কখনই আমার কোনো কিছু বুস্ট করিনি।’

উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় ছিলেন কনকচাঁপা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে দলীয় নেত্রীদের একাংশের ক্ষোভের মুখে পড়েন তিনি।

গত ১১ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেদিন মনোনয়নপ্রত্যাশীদের ভিড়ের মধ্যেই তিনি ফরম সংগ্রহ করতে গেলে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ত্যাগী নারী নেত্রীদের একাংশ তার প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

সব মিলিয়ে, সংগীতের পাশাপাশি সমসাময়িক নানা ঘটনায় আলোচনায় থাকা কনকচাঁপা এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তার এই বিশেষ অর্জনের সুখবর।

এ ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পার্টি অফিসে আগত কণ্ঠশিল্পী কনকচাঁপার সঙ্গে যারা অশোভন আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, ‘কেন মিসবিহেভ (অশোভন) আচরণ করা হবে? দলের যারা সত্যিকারের নিবেদিতপ্রাণ এবং সুরুচিসম্পন্ন নারী, তারা কখনো এ ধরনের কাজ করতে পারেন না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার (১২ এপ্রিল) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

সুখবর দিলেন কনকচাঁপাকনকচাঁপারে ফেসবুক পেজের স্ক্রিনশট

রুহুল কবির রিজভী বলেন, ‘একজন শিল্পী রাতারাতি বড় হয়ে যাননি। দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে, অনেক কষ্ট করে তিনি এই অবস্থানে এসেছেন। তিনি যদি বিএনপিকে সমর্থন করেন, সেটিই দলের জন্য একটি বড় অর্জন। সবাইকে রাজপথে নেমে রিকশার হাওয়া ছাড়তে হবে নাকি!’

আরও পড়ুন:
এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ: কনকচাঁপা 
সংকটাপন্ন অবস্থায় নায়িকা মৌসুমীর মা, দোয়া চাইলেন ওমর সানী 

রিজভী আরও বলেন, ‘কোনো সেলিব্রিটির রাজনৈতিক মতপ্রকাশ বা সমর্থনকে অবমূল্যায়ন করার সুযোগ নেই।’ বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারতে অনেক সেলিব্রিটি রাজনীতিতে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, এমনকি নির্বাচিতও হচ্ছেন।’

এমএমএফ

আরও পড়ুন