ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

বিয়ের আগে পুরুষে আপত্তি নেই তানিশার!

প্রকাশিত: ০২:২২ পিএম, ২৮ মে ২০১৫

কিছুদিন পূর্বে ‘মাই বডি মাই চয়েজ’ বিজ্ঞাপনে নারীর খোলামেলা পোশাককে বৈধতা দেয়ায় বলিউড মহলে বেশ সমলোচিত হয়েছিলেন দীপিকা পাডুকোন। তবে এবার সে আগুনে ঘি ঢাললেন বলিউড অভিনেত্রী ও বিগ বস তারকা তানিশা মুখার্জী।

সম্প্রতি শেষ হওয়া `বিগ বস ৭` এর রানার্স আপ হওয়া এই তারকা টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বিবাহপূর্ব যৌন মিলন নিয়ে এক গরম মন্তব্য করেছেন।

তিনি বললেন, ‘বিয়ের আগে পুরুষের সাথে যৌন সম্পর্ক একটি ব্যাক্তিগত পছন্দের ব্যাপার। আপনি যদি পুরুষটিকে বিশ্বাস করেন তবে অবশ্যই তার সাথে বিছানায় যাওয়া দোষের কিছু নয়।’

তানিশা `ট্যাঙ্গো চার্লি` `সরকার` এবং `তুম মিলো সাহি` এর মতো বেশ কয়েকটি বলিউড সিনেমায় অভিনয় করেছেন।

আরএএইচ/এলএ/আরআইপি