পোড়ামনের সিক্যুয়েলের জন্য সাইমনের শুভকামনা
জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন চিত্রনায়ক সাইমন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন মাহিয়া মাহির বিপরীতে। ব্যবসাসফল এ ছবিটিতে অভিনয় করেই প্রথম জনপ্রিয়তা পান সাইমন সাদিক।
সম্প্রতি ওই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমডিয়া ছবিটির সিক্যুয়েল ‘পোড়ামন-২’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। তবে এই ছবিতে থাকছেন না সাইমন ও মাহি। এদিকে আজ সোমবার, ১১ সেপ্টেম্বর নায়ক সাইমন জানালেন ‘পোড়ামন-২’ ছবিতে কাজ করার জন্য তিনি আগ্রহী ছিলেন। জানালেন, ‘পোড়ামন’ নামটি নিয়ে এখনো তারমধ্যে আবেগ কাজ করে।
তিনি লিখেছেন, ‘শুরুটা ‘জী-হুজুর’’ দিয়ে, কিন্তু পরিচিতি পাই ‘পোড়ামন’’ দিয়ে। বলা চলে এক ‘পোড়ামন’ দিয়েই সবাই আমাকে চেনে। অনেক বেশী ভালোবাসা, অনেক অনেক আবেগ এই নামটার জন্য! পরিচালনা করেছিলেন আমার ওস্তাদ জাকির হোসেন রাজু-স্যার। সাধারণত কেউ না ডাকলে আমি কারো অফিসে যাই না, কিন্তু যখন ফেসবুক এ দেখলাম ‘পোড়ামন-২’ বানাবে তখন নিজ থেকেই গিয়েছিলাম জাজ মাল্টিমিডিয়াতে। দেখা করলাম আজিজ ভাই এর সাথে,জানালাম আমার আবেগের কথা!… না!
আজ আবার ফেসবুকে দেখলাম শুরু হলো ‘পোড়ামন-২’। কে অভিনয় করছেন জানি না, কিন্তু অনেক অনেক অনেক শুভ কামনা ‘পোড়ামন-২’ এর সবার জন্য।’
এদিকে কয়েকমাস আগেই জাজ জানিয়েছিলো, ‘পোড়ামন-২’ নির্মাণ করবেন রায়হান রাফি। এতে অভিনয় করবেন নবাগত পূজা চেরি ও রোশান। তবে রোশানের বদলে ছবিতে জাজ নতুন মুখকে হাজির করবেন বলে শোনা যাচ্ছে। এই ঘোষণা আসবে শিগগির।
এনই/এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর