নতুন কণ্ঠে প্রকাশ হলো শিরোনামহীনের নতুন গান
জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’র ভোকালে পরিবর্তন এসেছে। তানযীর তুহীন গত ৬ অক্টোবর দল ছেড়ে দেয়ার ঘোষণা দেয়ার পর দলে যোগ দেন চট্টগ্রামের ছেলে ইশতিয়াক। তাকে নিয়েই নতুন মিশনে নেমেছে শিরোনামহীন।
ভাঙা-গড়া নিয়ে আলোচিত ও সমালোচিত এই দলটি সম্প্রতি প্রকাশ করেছে নতুন গান। শিরোনামহীনের ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে ‘জাদুকর’ শিরোনামের নতুন গানের মিউজিক ভিডিওটি।
‘কোনো এক ভোরে মুখোশের জাদুকর/কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর/বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়/যুদ্ধ বা সন্ধিই পরিচয়’-এমন কথার গানটি রচনা করেছেন জিয়াউর রহমান জিয়া। সুর করেছেন গিটারিস্ট দিয়াত খান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা আশরাফ শিশির।
ভিডিওতে দেখা গেছে আবছা এক গল্প। আলো আঁধারি ঘর সুরের কলতানে মুখরিত চার দেয়াল। কিন্তু গিটারের মাথায় একটি সাপ পেঁচিয়ে আছে। কিছুক্ষণ পর সাপটি নেমে অন্ধকারে হারিয়ে যায়। ঘরে একজন মুখোশ পরা জাদুকর ঘুরে বেড়াচ্ছেন। গানে জাদুকর চরিত্রে অভিনয় করেছেন অরণ্য রানা।
এদিকে গানটি প্রকাশের পর থেকেই শিরোনামহীনের ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এছাড়া তুহীনের শুন্যতা মনে করিয়ে দিয়ে বিভিন্ন মন্তব্য করছেন অধিকাংশ ভক্ত।
প্রাণ পটেটো নিবেদিত গানটির মিউজিক ভিডিও দেখতে নিচে ক্লিক করুন :
এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ 'চক্র ২’ দিয়ে বাজিমাত, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তৌসিফ
- ২ চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
- ৩ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা
- ৪ ‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও প্লট গুঞ্জন নিয়ে ব্যাখ্যা দিলেন শুভ
- ৫ কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন