ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ভিডিওতে সোহেল মেহেদীর দ্বিধা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী সোহেল মেহেদীর নতুন গান দ্বিধা। রোববার রাত ১১টার দিকে গায়ক আসিফ আকবরের আর্ব ইন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়। ‘এক পা বাড়াই তোমার পানে,দুই পা আমি হই পেছনে, সময় চলে যায়। ভালবাসার শত দ্বিধায় দুটি মন দূরে সরে যায়, ফাগুন চলে যায়।’- এমনই কথার গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ মুন্সি। গানটির সংগীতায়োজন করেছেন তরুণ ও রোমান।

গানের ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। ভিডিওটির মডেল হয়েছে সারা ও সামিরা ও শিল্পী নিজে। ভিডিওটির শুটিং হয় গাজীপুরের খতিব খামার বাড়ির নানা মনোরম লোকেশনে।

গানটি সম্পর্কে সোহেল মেহেদী বলেন, ‘আশা করি দ্বিধা গানটি শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন। আমি গানটি নিয়ে খুবই আশাবাদি। কৃতজ্ঞতা আসিফ ভাইয়ের কাছে। তরুন মুন্সী ভাই অসাধারণ কথামালা লিখেছেন ও সুর করেছেন।’

সোহেল মেহেদী জানান, ভালোবাসা দিবসের দ্বিতীয় উপহার হিসেবে প্রকাশ হলো ‘দ্বিধা’ গানটি। গত ১ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয় তার ভালোবাসা দিবসের প্রথম উপহার ‘কেউতো ছিলো’ গানের মিউজিক ভিডিও। প্রসংশা পেয়েছেন ওই গানটিতে।

এমএবি/এলএ/আইআই

আরও পড়ুন