মা হলেন শায়লা সাবি
দুই পর্দার পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী শায়লা সাবি। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান তিনি। এরপর থেকে নাটক, টেলিছবি, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে নিয়মিতই কাজ করছেন তিনি।
নতুন খবর হলো, প্রথমবারের মত মা হয়েছেন এ অভিনেত্রী। গতকাল শনিবার (২২ সেপ্টেম্বর) এক কন্যা সন্তানের জন্ম দেন শায়লা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তার কন্যা সন্তানের জন্য দোয়া চেয়েছেন তিনি।
শায়লা সাবি গত ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর সাব্বির আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দুই বছর পর প্রথম সন্তানের মা হন।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪) ছবির মাধ্যমে বড় পর্দায় শায়লা সাবির অভিষেক হয়। ২০১৫ সালে মুক্তি পায় আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’। এছাড়া ‘ক্রাইম রোড’ নামে আরও একটি ছবি মুক্তি পেয়েছে তার। এদিকে মুক্তির প্রহর গুনছে শায়লা অভিনীত ও তানিম রহমান অংশু পরিচালিত ‘আদি’ ছবিটি।
এলএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর