ছেলেকে নিয়ে বিদেশে ঘুরছেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় এখন নেট দুনিয়ার বড় তারকা। জয় বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’য় প্লে-গ্রুপে পড়ে। জয়কে সব সময় হাসি খুশিতে ভরিয়ে রাখেন মা অপু বিশ্বাস।
ছেলের ছবি আঁকা, খেলাধুলা সব কিছুতেই বেশ উৎসাহ দেন অপু। এবার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে মালয়েশিয়া ঘুরতে গেলেন তিনি। আব্রাহামের নানিও আছেন সঙ্গে।
শুক্রবার সকালে একটি ফ্লাইটে মালয়েশিয়া যান অপু বিশ্বাস। মালয়েশিয়া গিয়ে ফেসবুকে মা ও ছেলেকে নিয়ে ঘোরাঘুরির ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, অপু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বলা চলে। তবে শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়। এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।
তার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে। রয়েছে অসংখ্য আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্টাগ্রামে তার নামে গ্রুপও আছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়।
এমএবি/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর