পাগল করে আদর করে ভিডিওতে নায়লা নাঈম
মডেলিং জগতের এক আলোচিত নাম নায়লা নাঈম। খোলামেলা ছবি ও ভিডিও দিয়ে দেশ-বিদিশে পরিচিত তার। নানা কারণে সমালোচনার মুখেও পড়েছেন অনেকবার। আলোচনা সমালোচনাকে দূরে ঠেলে মডেলিংয়ে নানা চমক দেখিয়ে চলেছেন এই ডেন্টিস্ট।
সিনেমার আইটেম গানে নাচার পাশাপাশি টিভি নাটকে বছরে দুই একবার দেখা মেলে তার। অভিনয় করেছেন ওয়েব সিরিজেও। এবার নতুন এক গানের ভিডিও নিয়ে হাজির হয়েছেন নায়লা নাঈম। ‘পাগল করে, আদর করে’ শিরোনামের গানটি গত ২৪ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে। এতে তার সঙ্গে মডেল হয়েছেন সাইফ খান।
গানটির সুর করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। যৌথভাবে গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। এতে কণ্ঠ দিয়েছেন কলকাতার সৌভিক কবি। শ্রীমঙ্গলের নভেম ইকো রিসোর্ট ও কালিঘাট চা বাগানে মিউজিক ভিডিওটির চিত্রায়ণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন টিম। প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।
এর আগে বেশকিছু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নায়লা নাঈম। চলচ্চিত্রের গানেও নেচেছেন তিনি। পাশাপাশি দন্ত চিকিৎসক হিসেবেও কাজ কাজ করে যাচ্ছেন তিনি।
এমএবি/এলএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর