রিয়াজ এখন বাড়িতে
ছয়দিন হাসপাতালে থাকার পর অবশেষে চিত্রনায়ক রিয়াজ বাড়ি ফিরেছন। শনিবার বিকেলে (২৪ অক্টোবর) রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে তিনি তার বনানীর বাড়িতে ফিরে গেছেন।
এদিকে রিয়াজের কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দীন তালুকদার জানিয়েছিলেন, সবকিছু স্থিতিশীল। তিনি এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত। তবে ছয় মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে রিয়াজকে।
রিয়াজের সুস্থ শরীরে ঘরে ফেরার ঘটনায় স্বস্তি পেয়েছে নাটক-চলচ্চিত্র অঙ্গন ও ভক্তরা। নিশ্চিন্ত হয়েছে ‘কৃষ্ণপক্ষ’ ছবির ইউনিটও।
এ ছবির শুটিংস্পটেই গত সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে নেয়া হয় অ্যাপোলো হাসপাতালে।
এনই/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ৯০ বছরেও কনসার্ট করেছেন, নেচেছেন; প্রযুক্তিতেও সরব ছিলেন আধুনিক আশা
- ২ দিদির সঙ্গে দ্বন্দ্ব আবার দিদিই ছিলেন মায়ের মতো, লতা-আশার অজানা গল্প
- ৩ ৮৩ বছরে প্রায় ১৮টি ভাষায় গেয়েছেন, আশা ভোঁসলের গানের সংখ্যা কত
- ৪ মাত্র ১৬ বছরে বিয়ে, দুইবার বিধবা; আশা ভোঁসলের জীবনের অজানা গল্প
- ৫ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে