ওয়েব সিরিজের শুটিং শুরু করলেন আরিফিন শুভ
চলতি বছরের জানুয়ারিতেই জানা গিয়েছিলে খবরটি। জাগো নিউজে প্রকাশও হয়েছিল ভারতীয় একটি অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম প্রযোজিত একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। তার নাম ‘কন্ট্রাক্ট’।
অবশেষে সেই সিরিজটির শুটিং শুরু হয়েছে। সেখানে যোগ দিয়েছেন শুভ।
এর মধ্য দিয়েই করোনা পরবর্তী শুটিং শুরু করলেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এ নায়ক। শুভ বলেন, ‘এ বছর যে কয়টা সিনেমার কথা জেনেছেন বা শুনেছেন তার থেকেও বড় ক্যানভাসের সিনেমার কাজ সামনের বছর আসছে। সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আগ্রহটা থাক।
প্রথমবারের মতো কোনো অনলাইন প্লাটফর্মের জন্য অভিনয় করছি। এটা একটা নতুন অভিজ্ঞতা। আশা করা যায় একটি ভালো মানের কাজ দর্শক উপহার পাবেন।’
জানা গেছে, ‘কন্ট্রাক্ট’ নামের ওয়েব সিরিজটি ছয় পর্বে গিয়ে শেষ হবে। এরই মধ্যে ৭ দিনের শুটিংও হয়ে গেছে। এখানে দুই দেশ থেকেই শিল্পী হিসেবে অনেক চমক থাকবে।
এটি নির্মাণ করছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তানিম নূর।
এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর