লোকসংগীত উৎসবে আজ গাইবেন যারা
লোকজ গান নিয়ে আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫’। এখানে গান পরিবেশন করেবন বিশ্ব বরেন্য লোক গানের শিল্পীরা।
আয়োজক সান ইভেন্টস ও মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, তিন দিনের এই আয়োজনে অংশ নিচ্ছেন পাঁচ দেশের শতাধিক কণ্ঠশিল্পী, সংগীতায়োজক ও ব্যান্ড দল।
তারমধ্যে প্রথমদিন মঞ্চে আসবেন ফরিদা পারভীন, চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায় জুটি, পল্লবী ড্যান্স সেন্টার, দ্য অর্ক মুখার্জি কালেক্টটিভ, রব ফকির এবং শাফি মন্ডলের সাথে লাবিক, কামাল গৌরব, সায়েন জহুর, পাপন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ঢাকা আর্মি স্টেডিয়ামে আজ থেকে ১৪ নভেম্বর প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে এই সংগীতায়োজন।
এলএ/পিআর
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর