শাহরুখের সঙ্গে নাচে আনন্দিত কৃতি
বলিউড কিং শাহরুখ খান ফুরিয়ে যাননি পঞ্চাশ বছর বয়সেও। আজও বহু তরুণীর শয়নে স্বপনে থাকেন তিনি। ব্যতিক্রম নন বলিউডের নতুন মুখ কৃতি স্যাননও।
সাড়া জাগানো দিলওয়ালে ছবির গান ‘গেরুয়া’র প্রকাশনা অনুষ্ঠানে এই গানের সাথে শাহরুখের সাথে নাচতে পেরে তাই ভীষণ আনন্দিত এই তারকা। জানা যায়, একই স্টেজে শাহরুখের সাথে গেরুয়া গানে নাচে অংশ নেন কৃতি।
সেই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিলওয়ালে ছবির আরেকজন নায়ক বরুণ ধাওয়ান। ছবিতে বরুণের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কৃতিকে। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কাজল।
আরএএইচ/এলএ
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর