সুস্থ হয়ে বাসায় ফিরেছেন শবনম পারভীন
অভিনেত্রী শবনম পারভীন হঠাৎ অসুস্থ হয়ে গত ১ জানুয়ারি রাজধানীর লুবনা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানে আইসিইউতে চলছিল তার চিকিৎসা।
আজ রবিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটে এবং পরবর্তীতে তাকে বাসায় নেওয়া হয়।
শবনমের পরিবার জানায়, আপাতত তিনি শঙ্কা মুক্ত। ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সবার কাছে তার জন্য দোয়া চাই।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে অভিনয়ের সঙ্গে আছেন শবনম পারভীন। নেতিবাচকসহ নানান ধরণের চরিত্রে কাজ করেছেন তিনি। দেখা যায় তাকে টিভি নাটকেও। এ ছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নানী চরিত্রে দেখা মেলে তার।
এনই/এলএ/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ বিতর্কের মাঝেই প্রেমের খবর, ইশা রিখির সঙ্গে বাদশার নতুন অধ্যায়
- ২ সিয়ামের সঙ্গে ভালো বন্ধুত্ব, ও ডাকলেও ছুটে আসবো : রাক্ষসের সুস্মিতা
- ৩ ‘তোমরা তো শিক্ষিত, বাড়াবাড়ি করো না’, ভক্তদের বললেন আফরান নিশো
- ৪ বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জাওয়ান’ অভিনেত্রী সঞ্জীতা
- ৫ স্টার সিনেপ্লেক্সে দুই শো পেল ‘প্রিন্স’, মুহূর্তেই টিকিট শেষ