স্বামীকে নিয়ে মালদ্বীপে মিম, হানিমুনে জমেছে জলজ প্রেম
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বিয়ে করেছেন। সেই খবর পুরোনো। বিয়ের অনুষ্ঠানের পর যাওয়ার কথা ছিল মালদ্বীপে মধুচন্দ্রিমায়। কিন্তু তার স্বামী ও বাবা করোনা আক্রান্ত হওয়ায় তারিখ পেছাতে হয়। অবশেষে সবাই সুস্থ হওয়ায় এবং ব্যাটে বলে মিলে যাওয়ায় তিনি উড়াল দিয়েছেন মালদ্বীপ।
সঙ্গে স্বামী সনি পোদ্দার। দুজনে মধুচন্দ্রিমায় একান্তে সময় কাটাচ্ছেন। জলে বসে নাস্তা, জলে বসে আকাশ দেখা, জলে স্বামীর সঙ্গে খুনসুটি। হানিমুন ঘিরে যেন জলজ এক জীবনযাপন করছেন মিম।
সমুদ্রের পাড় থেকে একের পর এক ছবি পোস্ট করছেন নায়িকা। দিচ্ছেন ভিডিও। নানা মুহূর্ত সেখানে ধরা দিচ্ছে। সেসব ছবি নেটদুনিয়ায় ভাইরাল হচ্ছে।
ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের পাড় ঘেঁষা এক সুইমিংপুলের নীল পানিতে নেমে নাস্তা করছেন মিম ও তার স্বামী। মিমের পরনে রংধনুর আবেশ ছড়ানো সুইমস্যুট।
হানিমুনের জন্য আগে থেকেই মালদ্বীপকে পছন্দ করে রেখেছিলেন এই দম্পতি। গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির উদ্দেশে উড়াল দিয়েছেন মিম ও তার স্বামী সনি পোদ্দার। সেখানে পাঁচদিন হানিমুন শেষে দেশে ফেরার কথা রয়েছে তাদের।
ব্যক্তিগত জীবনে ছয় বছর লুকিয়ে প্রেম করার পর গত বছরের ১০ নভেম্বর বাগদান করেন মিম ও সনি। সে সময়ই প্রথম তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। দুই মাস যেতে না যেতেই নতুন বছরের শুরুতে বিয়ের পর্ব সারেন তারা।
এমআই/এলএ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?
- ২ শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি
- ৩ শাহরুখ, অক্ষয়দের প্রতিযোগী মনে করেন না জন আব্রাহাম
- ৪ মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে? জানতে চাইলেন অপু বিশ্বাস
- ৫ ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা, বিয়েতে কড়া গোপনীয়তা