জন্মদিনে ওয়েবসাইট উপহার পেলেন নায়করাজ
নায়করাজ রাজ্জাক তার ৭৫তম জন্মদিন উপলক্ষে নিজের নামে ওয়েবসাইট উপহার পেয়েছেন। ‘ANUN ICTM’ নায়করাজকে উপহার হিসেবে এই অফিসিয়াল ওয়েবসাইটটি তৈরি করে দিয়েছে। এখন থেকে ভক্তরা রাজ্জাকের সব আপডেট পাবেন www.nayakrajrazzak.com- সাইটে গিয়ে।
রাজ্জাকের ছোট ছেলে সম্রাট এই অভিনব উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘অনেকেই নায়করাজ সম্পর্কে তথ্য জানতে চান। তাই বাবার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আমরাও প্রয়োজন বোধ করছিলাম। ভালোই হলো বাবা নিজেই তার ভক্তদের কাছ থেকে সেটি পেয়ে গেলেন। আমরা অনুণকে ধন্যবাদ জানাই এই সৌজন্যতার জন্য। এখন থেকে বাবার যে কোনও আপডেট এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। আমি নিজেই এই সাইটের তথ্যের দিকে খেয়াল রাখবো।’
এদিকে অনুণ আইসিটিএম-এর পক্ষ থেকে প্রিন্স বলেন, ‘আমরা চাই নায়করাজ রাজ্জাককে নিয়ে যেন ভুল তথ্য না ছড়ায়। সেজন্য তার একটা অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করেছি। তার প্রতি ভালবাসা থেকেই আমাদের এই উপহার। ওয়েবসাইটটি এখন থেকে চালু হলেও জন্মদিনের পরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।’
এলএ
সর্বশেষ - বিনোদন
- ১ শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে শাকিবের ‘প্রিন্স’
- ২ এক টিকিটে চার সিনেমার আনন্দ দেবে ‘প্রেশার কুকার’
- ৩ ৪৪ বছর পর সাবিনা ইয়াসমিন নতুন সিনেমায় গাইলেন ‘এই মন তোমাকে দিলাম’
- ৪ তারেক রহমানের আসনে উপনির্বাচন করতে চেয়েই গ্রেফতার, দাবি হিরো আলমের
- ৫ ‘চক্র ২’ দুর্বল হার্টের দর্শকের না দেখাই ভালো, সতর্ক করলেন তৌসিফ