১৭ মার্চ মুক্তি পাচ্ছে ছোটকাকু চলচ্চিত্র
দারুণ সুখবর ‘ছোট কাকু’ সিরিজের ভক্তদের জন্য। ধারাবাহিক সিরিজ, বই, ধারাবাহিক নাটক এবং কমিকস বুকের পর এবার বড় পর্দা বাজিমাত করতে আসছেন ‘ছোটকাকু’। আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবসে চলচ্চিত্রটি মুক্তি পাবে।
মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক রহস্য রোমাঞ্চ কিশোর উপন্যাস ছোটকাকু’র প্রথম গল্প কক্সবাজারে ‘কাকাতুয়া’ নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন।
নাটকের মতো ছবিতেও ছোটকাকুর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন নিজেই। এতে আরো অভিনয় করেছেন জহিরউদ্দিন পিয়ার, শামস সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ।
ইতোমধ্যে চলচ্চিত্রটি সেন্সর সনদ লাভ করেছে। ১৭ মার্চ দুপুর ৩টা ৫ মিনিটে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। একই সঙ্গে চলচ্চিত্রটি যমুনা ব্লক বাষ্টার সিনেমাসসহ বেশ কয়েকটি হলে মুক্তি পাবে ১৮ মার্চ থেকে।
এলএ/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল: শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- ২ ‘কেজিএফ’ রোগের উপসর্গ, কখনো ‘তুফান’, কখনো দেখা দেয় ‘প্রিন্স’ নামে
- ৩ যে সিনেমা দিয়ে শুরু হবে এবারের কান চলচ্চিত্র উৎসব
- ৪ ফ্রিতে মাসব্যাপী যেসব সিনেমা দেখাবে ফিল্ম আর্কাইভ
- ৫ ‘ধুরন্ধর ২’ বন্ধ হওয়া উচিত ছিল! বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর