বৈশাখীতে বিডিং শো স্বপ্ন সদাই
মাত্র একটি এসএমএসের মাধ্যমে করে ফেলতে পারবেন আপনার পুরো মাসের সদাই। ভাবছেন স্বপ্ন? স্বপ্ন হলেও তা বাস্তবে রূপ দিতে আর ক’দিনের অপেক্ষা মাত্র।
বাংলাদেশে এই প্রথমবারের মতো বৈশাখী টিভিতে শুরু হতে যাচ্ছে বিডিং শো ‘স্বপ্ন সদাই’। এই অনুষ্ঠানে সরাসরি এসএমএস ও ফোন কলের মাধ্যমে পণ্যের সঠিক দাম বলে দর্শক তাৎক্ষণিকভাবে সেই পণ্য জিতে নিতে পারবেন।
প্রতিটি পণ্যের প্যাকেজে থাকবে ৭,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকার পণ্য। যা একটিমাত্র সঠিক এসএমএসের মাধ্যমে জিতে নেয়া সম্ভব।
নাফিসা কামাল ঝুমুর-এর উপস্থাপনায়, এস আর রুমেল ও এস আলী সোহেলের প্রযোজনায় অনুষ্ঠানটি স¤প্রচার শুরু হবে ৭ এপ্রিল থেকে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে প্রতি বৃহস্পতিবার রাত ১১ টায়, বৈশাখী টেলিভিশনে। স্বপ্ন সদাই অনুষ্ঠানটি প্রচারিত হবে সুপার শপ ‘স্বপ্ন’র সৌজন্যে।
এলএ/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ উদয়পুরের প্রাসাদে রাজকীয় আয়োজন, আজই কি রাশমিকা-বিজয়ের বিয়ে
- ২ এতকাল পর জাতীয় পুরস্কার: আক্ষেপ না আনন্দ, জানালেন প্রিন্স মাহমুদ
- ৩ ‘আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম’, জামায়াতের আমিরের পোস্ট নিয়ে শাওন
- ৪ ফেসবুক ভর্তি ভুয়া আইডি ও পেজ, অভিনেত্রী মৌয়ের কড়া হুঁশিয়ারি
- ৫ করোনার পর থেকেই বদলে গেছেন ফারিয়া, নিজেই জানালেন কারণ