নাসির আলী মামুনকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘ছায়াবন্দনা’
বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির জনক ও আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি নির্মাতা মকবুল চৌধুরী প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন।
এটি পুরোপুরি শিল্পী নাসির আলী মামুনের শ্রম, সংগ্রাম ও ধ্যানের যাত্রা নিয়ে তৈরি।
৬৫ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটি আলোকচিত্রী নাসির আলী মামুনের জীবন ও কর্ম নিয়ে একটি বিস্তারিত কাজ বলে জানিয়েছেন নির্মাতা। একজন নিরলস শিল্পীর শ্রম, সংগ্রাম ও ধ্যানের যাত্রা তুলে আনা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।

আগামী ১০ মে বিকেল ৪টায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘ছায়াবন্দনা’ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো হবে।
নির্মাতা মকবুল চৌধুরী বলেন, গত পাঁচ বছর ধরে এই চলচ্চিত্রটির সাথে আমার বসবাস। অবশেষে ছবিটি প্রদর্শনের সকল আয়োজন সম্পন্ন হল। কিশোর বয়স থেকে যে আলোকচিত্রী আমার আগ্রহ কেড়ে নিয়েছেন সেই নাসির আলী মামুনের জীবন ও কর্ম নিয়ে একটি বিস্তারিত কাজ।
এমআই/জিকেএস
সর্বশেষ - বিনোদন
- ১ চারদিনেই আয় ৩৮৩ কোটি, বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর ২’
- ২ রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
- ৩ ভারতে হলো ব্রেন টিউমারের দ্বিতীয় অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি
- ৪ আলোচনায় এগিয়ে ‘প্রেশার কুকার’ ছবির গান ‘বড়াই করে’
- ৫ গোপনে অরিজিতের সঙ্গে দেখা করে গেলেন বিটিএসের জাংকুক, আসছে কি গান