ভিডিও ENG
  1. Home/
  2. ফিচার

ভোট দেওয়ার আগে যেসব তথ্য জেনে রাখা জরুরি

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০২:২২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা এরই মধ্যে শেষ, আর নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন ভোটাররা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

ভোটের দিন ভোটকেন্দ্রে যাওয়ার আগে কিছু বিষয় জানা থাকলে ভোট প্রদানের প্রক্রিয়া সহজ ও ঝামেলাহীন হয়। ভোট দিতে কী কী তথ্য প্রয়োজন, ব্যালটপেপার কীভাবে পূরণ ও ভাঁজ করতে হয় এবং নির্দিষ্ট ব্যালট বাক্সে কীভাবে দিতে হবে এসব জানা থাকলে ভোট প্রদানের সময় কোনো জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত। ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই জানা প্রয়োজন নির্ধারিত ভোটকেন্দ্র, ভোটার তালিকার ক্রমিক নম্বর। এই তথ্য আগে থেকে জানা থাকলে সময় বাঁচে এবং কেন্দ্রে কোনো ঝামেলা হয় না।

তথ্য জানার উপায় আছে ৪টি-

মোবাইল অ্যাপ: নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি (Smart Election Management BD)’ অ্যাপ ব্যবহার করে ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও অন্যান্য তথ্য সহজেই পাওয়া যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

হটলাইন: ১০৫ নম্বরে কল করে ভোটকেন্দ্র ও ক্রমিক নম্বর জানা সম্ভব। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন।

এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে লিখে পাঠাতে হবে ‘PC NID’ (ভোটারের এনআইডি নম্বরের সঙ্গে) ১০৫ নম্বরে। পরে ফিরতি এসএমএসে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানানো হবে।

ওয়েবসাইট ও স্থানীয় অফিস: নির্বাচন কমিশনের ওয়েবসাইট, উপজেলা বা জেলা নির্বাচন অফিস থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে। ভোটকেন্দ্রে গিয়ে ভোটার তালিকাও দেখা যাবে।

ভোট দিতে গিয়ে যা মনে রাখতে হবে-
১. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা ভালো, তবে এটি বাধ্যতামূলক নয়। এনআইডি থাকলে ভোট দেওয়া আরও সহজ হয়। এনআইডিকার্ড থাকলে নাম ও ছবি ভোটার তালিকায় থাকলে এবং পোলিং অফিসার আপনার পরিচয় নিশ্চিত করতে পারলে সহজেই ভোট দিতে পারবেন।

২. ভোটকেন্দ্রে প্রবেশের সময় দাহ্য পদার্থ বা অস্ত্র নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. ভোটার তালিকায় নাম ও ছবি থাকলে এবং পোলিং অফিসার পরিচয় নিশ্চিত করলে ভোট দিতে কোনো সমস্যা হবে না।

৪. এই প্রস্তুতি নিয়ে ভোটাররা নিশ্চিন্তভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন এবং উৎসবমুখর পরিবেশে ভোটের অংশীদার হবেন।

আরও পড়ুন
ইতিহাসে বিশ্ব নেতাদের আলোচিত উত্থান, পতন ও পরিসমাপ্তি
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে

কেএসকে

আরও পড়ুন